শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছরের জুনের শুরুতে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ হঠাৎই বাড়তে শুরু করে। করোনায় আক্রান্তের সে সংখ্যা শতক পেরিয়ে হাজার ছাড়িয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের সবশেষ তথ্যানুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯০২ জন।

রোববার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তথ্যানুযায়ী, শনিবার (২ জুলাই) দেশে করোনায় মৃত্যু হয় ৬ জনের এবং আক্রান্ত হন ১ হাজার ১০৫ জন। সে অনুযায়ী রোবাবার (৩ জুলাই) করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, রোববারের ২ জনসহ মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৬২ জনে দাঁড়িয়েছে। অপরদিকে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৭৮ হাজার ৬৮৯ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩০৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮ হাজার ২৯৭ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৪৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ২৪৬টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৫৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

সবশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ১ জন ঢাকা বিভাগের, ১ জন চট্টগ্রাম বিভাগের। তাদের মধ্যে ১ জন পুরুষ ও ১ জন নারী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ