শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

কেবল আইন করে দুর্নীতি বন্ধ করা যাবে না : দুদক সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুর্নীতি দমন কমিশন সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, কেবল আইন করে দুর্নীতি বন্ধ করা যাবে না। দুর্নীতি বন্ধ করতে হলে সারা দেশের জনগণসহ তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। এখানে দুর্নীতি প্রতিরোধ কমিটি রয়েছে। জেলা ও উপজেলায় এসব কমিটি দুর্নীতি প্রতিরোধে কাজ করছে।

রোববার কিশোরগঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন দুর্নীতি দমন কমিশনের সচিব মো. মাহবুব হোসেন।

তিনি আরো বলেন, সবখানে লোকজনকে দুর্নীতি বিষয়ে সচেতন করার কার্যক্রম চলছে। এর পরও যারা নিয়ম-কানুন না মেনে দুর্নীতি-অনিয়ম করেছে। অবৈধভাবে অর্থসম্পদের মালিক হচ্ছে। তাদের জন্য কড়া বার্ত হচ্ছে, দুর্নীতি দমন কমিশন তৎপর রয়েছে। যেকোনো বিষয় কমিশন খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। এ ক্ষেত্রে কে কোন দল করে সেটা দেখা হবে না।

দুদক সচিব আরো বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। কমিশনও এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে। এ জেলা কার্যালয়ের উদ্বোধনের মধ্য দিয়ে কমিশনের কার্যক্রম আরো বিস্তৃত হবে। দুর্নীতির বিরুদ্ধে কমিশনের সক্ষমতাও বাড়বে।

কিশোরগঞ্জসহ সারা দেশে দুর্নীতি দমন কমিশনের নতুন ১২টি জেলা কার্যালয় ও সমন্বিত জেলা কার্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। আজ রোববার একযোগে সবগুলো কার্যালয়ের উদ্বোধন হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ