শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

'সড়ক-মহাসড়কে বসানো যাবে না কোরবানির পশুর হাট'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, কোনোভাবেই সড়ক-মহাসড়কের উপর কোরবানির পশুর হাট বসানো যাবে না। আর ফিটনেসবিহীন গাড়িতে পশু পরিবহন করা যাবে না।

রোববার (৩ জুলাই) এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

তিনি বলেন, অপরাজনীতির কারণে জনপ্রত্যাখ্যাত সন্ত্রাসী কর্মকাণ্ডই বিএনপির এখন একমাত্র রাজনৈতিক হাতিয়ার। গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিবের বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ নাকি সন্ত্রাসনির্ভর রাজনৈতিক দল— বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষ ভালো করেই জানে, কোন দল সন্ত্রাসের পৃষ্ঠপোষক, কাদের রাজনৈতিক দর্শনে সন্ত্রাস নির্ভরতা রয়েছে।

ক্ষমতায় থাকাকালে বিএনপি রাষ্ট্রযন্ত্রকে সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা প্রদান করেছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিএনপি একটি সন্ত্রাসনির্ভর ও ষড়যন্ত্রমূখী রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে চিহ্নিত। শুধু দেশেই নয়, কানডার আদালতও বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছে। বিএনপির বুঝা উচিত, কথামালার বৃষ্টিতে এদেশের জনগণের মন ভেজে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ