শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

উজবেকিস্তানে বিক্ষোভ-সহিংসতায় নিহত ১৮, আহত ২৪৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: উজবেকিস্তানের কারাকালপাকস্তান সহিংসতায় নিহতের সংখ্যা ১৮ জনে পৌঁছেছে। সোমবার উজবেকিস্তানের সরকার আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে।

এক প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয় বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৪৩ জন।

উজবেকিস্তানের সংবিধানের একটি অনুচ্ছেদে কারাকালপাকস্তান অঞ্চলটিকে স্বায়ত্তশাসন দেওয়ার পাশাপাশি বিচ্ছিন্ন হওয়ার অধিকারও দেওয়া হয়েছে। কিন্তু সম্প্রতি উজবেকিস্তান সরকার সংবিধানের এ অনুচ্ছেদটি বাতিলের পরিকল্পনা করে। এর বিরুদ্ধে গত শুক্রবার প্রাদেশিক রাজধানী নুকুসে বিক্ষোভ শুরু করেন কারাকালপাকস্তানের মানুষ।

তবে বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট শাভকাত মিরজায়োইয়েভ কারাকালপাকস্তানের স্বায়ত্তশাসন ও এর বিচ্ছিন্ন হওয়ার অধিকার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ সংশোধন করার পরিকল্পনা বাদ দিয়েছেন। উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশটিতে মাসব্যাপী জরুরি অবস্থাও ঘোষণা করেছেন তিনি।

উজবেকিস্তানের ন্যাশনাল গার্ডের প্রেস অফিসের এক সংবাদ সম্মেলনে বলা হয়, গত শুক্রবার বিক্ষোভ চলার সময় ৫১৬ জনকে আটক করেছিল নিরাপত্তা বাহিনী। তবে তাদের অনেককে ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানের জনসংখ্যা প্রায় ৩ কোটি ৪০ লাখ। এর ৯০ শতাংশই মুসলমান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ