সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮


ঢাকায় মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ৪৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে তিন হাজার ১১২ পিস ইয়াবা, ৬২ কেজি ৩০ গ্রাম গাঁজা ও ছয় গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

রোববার (৩ জুলাই) ভোর ৬টা থেকে সোমবার (৪ জুলাই) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮ টি মামলা রুজু হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ