শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

‘ধর্মীয় শিক্ষার অভাবে দেশে কিশোর গ্যাং তৈরি হচ্ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাও. এবিএম জাকারিয়া বলেন, দেশে শিক্ষক হয়রানির সংখ্যা দিন দিন বেড়েই চলছে। সর্বশেষ প্রভাষক উৎপল কুমার সরকার হত্যার মধ্যে দিয়ে সেটা জাতির সামনে স্পষ্ট হয়েছে।

‘শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষার অভাব ও প্রয়োজনীয় শাসন করার অধিকার কেড়ে নেওয়ার ফলে শিক্ষার্থীরা কিশোর গ্যাং তৈরি করে অপরাধ করার ক্ষেত্রে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। অতএব শিক্ষক হত্যার উপযুক্ত বিচার এবং শিক্ষার সর্বস্তরে ধর্ম ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করে কিশোর অপরাধ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে সরকারকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

সোমবার (৪ জুলাই) বিকেল তিনটায় জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজনে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপর্যুক্ত কথা বলেন।

নগর উত্তর শাখার সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আব্দুস সবুর এর সভাপতিত্বে এবং নগর দক্ষিণ সেক্রেটারি মুফতি সাঈদ আহমাদ এর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন আরও বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. কামরুজ্জামান, সহকারি কওমি মাদরাসা বিষয়ক সম্পাদক মুফতি আব্দুর রহমান বেতাগী, কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক ও নগর উত্তর সেক্রেটারি হাফিজুল হক ফাইয়াজ, কেন্দ্রীয় সদস্য প্রভাষক ইসমাইল হোসেনসহ অন্যান্য নগর নেতৃবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ