শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

পদ্মা সেতু হয়ে গ্রামের বাড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পদ্মা সেতু হয়ে সড়ক পথে পরিবারের সদস্যদের নিয়ে আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর টুঙ্গিপাড়ায় এটিই তার প্রথম সফর। সঙ্গে আছেন তার ছেলে ও মেয়েসহ পরিবারের সদস্যরা।

সোমবার প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুরো গোপালগঞ্জ শহর জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় পৌঁছাবেন। পরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর অগমন উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধ চত্ত্বরে শোভাবর্ধন ও মুকসুদপুর থেকে টুঙ্গিপাড়া পযর্ন্ত সড়কের দুই পাশ পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ব্যক্তিগত সফরকে ঘিরে আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ