শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিমানে সৌদি পৌঁছালেন ৩০ হাজার হজযাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ থেকে হজ পালন করতে যাওয়া ২৯ হাজার ৯৯২ জনকে ৮৭টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

সোমবার (৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানের প্রি-হজ ফ্লাইট সম্পন্ন হয়েছে। রোববার (৩ জুলাই) সর্বশেষ প্রি-হজ ফ্লাইট বিজি-৩১৪১ সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে যাত্রা করে সফলভাবে জেদ্দা পৌঁছেছে। এবার হজের আগে ৬৭টি ডেডিকেটেড ফ্লাইট এবং ২০টি শিডিউল ফ্লাইটসহ বিমান সর্বমোট ৮৭টি ফ্লাইট পরিচালনা করেছে।

এতে আরও বলা হয়, এ বছর বিমান লিজ ব্যতীত নিজস্ব চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ দিয়ে হজ ফ্লাইটের পাশাপাশি সৌদি আরবে নিয়মিত শিডিউল ফ্লাইট পরিচালনা করেছে। বিমান কর্মীদের আন্তরিকতা, নিরলস পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টার ফলে সবগুলো ফ্লাইট সঠিক সময়ে পরিচালিত হয়েছে এবং কোনো হজফ্লাইট বাতিল হয়নি।

আগামী ৮ জুলাই পবিত্র হজ পালিত হবে। গত ৫ জুন বিমানের প্রথম হজ ফ্লাইট চালু হয়েছিল। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। শেষ হবে ৪ আগস্ট।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ