শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

২ বছর পর আগের রূপে ফিরলো পবিত্র হজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র হজ পালন নিবিঘ্ন করতে সৌদি আরবে অনুষ্ঠিত হলো যৌথ বাহিনীর মহড়া। তাতে অংশ নেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা।

পাশাপাশি পুলিশের বিশেষ বাহিনী ও ফায়ার সার্ভিস কর্মীরাও মহড়ায় অংশ নেন। এবার শর্তসাপেক্ষে ১০ লাখ মানুষ হজ পালনের সুযোগ পাচ্ছেন। খবর রয়টার্সের।

মূলত কোনো জঙ্গি হামলা বা জিম্মি পরিস্থিতি কীভাবে সামাল দেয়া হবে তারই প্রস্তুতি, এ মহড়া। এছাড়া অগ্নিকাণ্ড রোধ এবং ভিভিআইপিদের নিরাপত্তার বিষয়েও চলে মহড়া।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তালাল আল শালহোব বলেন, আল্লাহর মেহমানদের সর্বোচ্চ সুরক্ষা দিতে আমরা প্রস্তুত। সে কারণেই নিরাপত্তা এবং সেনাবাহিনীর এ যৌথ মহড়া। সৌদি আরবে আসা মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। মহড়াতেই স্পষ্ট, শান্তিপূর্ণভাবে হজের আনুষ্ঠানিকতা শেষ করতে সৌদি সরকার বদ্ধ পরিকর।

করোনা মহামারির কারণে দুই বছর পর স্বাভাবিক হজ আয়োজনে ফিরলো সৌদি আরব। তবে, এবার সৌদি সরকার যে সংখ্যক মানুষকে হজের অনুমতি দিচ্ছে, সেটা করোনা মহামারির আগের তুলনায় ৪৫ শতাংশ মাত্র।

অবশ্য, হজ পালনে ইচ্ছুক মুসল্লিদের মানতে হবে কঠোর শর্ত ও নীতিমালা। সবাইকে নিশ্চিত করতে হবে করোনার পূর্ণাঙ্গ ডোজ টিকা। তাছাড়া, সৌদি আরব পৌঁছানোর ৭২ ঘণ্টা আগে করোনার আরটি-পিসিআর পরীক্ষায় ফলাফল নেগেটিভ হতে হবে।

এবার হজ পালনের অপেক্ষায় থাকা একজন বলেন, আল্লাহর কাছে হাজারও শুকরিয়া। গেলো দুই বছর মহামারির কারণে হজ পালন থেকে দূরে থাকতে হয়েছে। মুসলিম ভাইবোনদের সাথে তাওয়াফ করতে পারিনি কাবা শরিফ। আলহামদুল্লিলাহ! শর্ত দিলেও এবার মিলছে হজ পালনের সুযোগ।

আরও বলেন, করোনা মহামারির অভিশাপ কমিয়েছেন আল্লাহ। সে কারণেই, ইউরোপ-আমেরিকা-আফ্রিকা থেকে মুসল্লিরা আসতে পারছেন সৌদি আরবে। এতোদিন মনে হচ্ছিলো, আমরা খাঁচায় আটকা ছিলাম।

আগামী ৭ থেকে ১২ জুলাই পর্যন্ত পালিত হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এবার আরাফাতের ময়দানে বাংলাসহ ১৪টি ভাষায় হজের খুতবা অনুবাদ করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ