শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

অটোরিকশায় রোগী নিয়ে যাওয়ার পথে ট্রাকের ধাক্কা, নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রংপুরে রোগী নিয়ে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

আজ মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ১টায় রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিটি করপোরেশন এলাকায় সরেয়ারতলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে; তিনি হলেন অটোচালক রাজা মিয়া। তার বাড়ি পীরগাছা উপজেলার দেবীচৌধুরানী এলাকায়। এ ছাড়া তাৎক্ষণিকভাবে অন্যদের পরিচয় জানা যায়নি।

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাহিগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, এক রোগীর চিকিৎসার জন্য দেবীচৌধুরানী এলাকা থেকে একটি অটোরিকশায় আটজন রংপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথে ওই অটোরিকশায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়।

ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ