রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জামিয়া গহরপুরের তাকমিল জামাতের শিক্ষার্থীর ইন্তেকাল ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ

আফগানিস্তানে পৌঁছেছে বাংলাদেশের উপহার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে গত ২২ জুন ২০২২ তারিখে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে এতে সহস্রাধিক আফগান লোক নিহত, প্রায় দুই হাজারের বেশী মানুষ আহত হয় এবং কয়েক শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়।

ভূমিকম্পের ফলে খাদ্য ও পানি সংকট, বাসস্থান সংকট ও জরুরি চিকিৎসা সেবার অভাব দেখা দিয়েছে।

বাংলাদেশ সরকার বন্ধুপ্রতীম রাষ্ট্র আফগানিস্তানের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ‘সমন্বিত উন্নয়ন’ নীতির ভিত্তিতে ভূমিকম্পসৃষ্ট আকস্মিক দুর্যোগ মোকাবেলায় আফগানিস্তানের সাধারণ জনগণের জন্য সাধ্য অনুযায়ী জরুরি মানবিক সহায়তা প্রেরণ করা হয়।

এ প্রেক্ষিতে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি C-130J পরিবহন বিমান ০৫ জুলাই ২০২২ সকাল ০৬৩০ ঘটিকায় তাবু, শুকনো খাবার, ঔষধ সামগ্রীসহ প্রায় ১২ টন জরুরী ত্রাণ সামগ্রী নিয়ে কাবুলের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।

বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার মোঃ হাবিবুর রহমান, পিএসসি বিমানের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করবেন। ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে সি-১৩০জে পরিবহন বিমানটি একই দিনে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ