মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

২৪ ঘণ্টায় ২২বার ভূমিকম্প আন্দামান দীপপুঞ্জে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের আন্দামান ও নিকোবর দীপপুঞ্জে সোমবার (৪ জুলাই) ভোর থেকে বিগত ২৪ ঘণ্টায় মোট ২২বার ভূমিকম্প অনুভূত হয়েছে।

সোমবার স্থানীয় সময় ভোর ৫টা ৪২ মিনিটে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। এরপর থেকে বিভিন্ন মাত্রার মোট ২১টি আফটারশক অনুভূত হয় এই অঞ্চলে। খবর ইন্ডিয়া টাইমসের।

বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)। সেখানে জানানো হয়, ২৪ ঘণ্টার মধ্যে হওয়া ২২টি ভূমিকম্পগুলো ছিল রিখটার স্কেলে ৩.৮ থেকে ৫.০০ মাত্রার মধ্যে।

সর্বশেষ অর্থাৎ ২২তম ভূমিকম্পটি হয় মঙ্গলবার (৫ জুলাই) স্থানীয় সময় সকালে ৮টা ৫ মিনিটে। ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। এ সময় কম্পনের মাত্রা ছিল ৪.৩। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

খুব অল্প সময়ের মধ্যে অধিক সংখ্যক ভূমিকম্পের ঘটনা এবারই প্রথম নয়। ২০১৯ সালের ১ এপ্রিলে একাধিক বার কেঁপে উঠেছিল আন্দামান। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৪.৭ থেকে ৫.২। সেই সময় ২ ঘণ্টার ব্যাবধানে নয়বার কেঁপে উঠেছিল আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ