শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

মোদীর মন্ত্রিসভা থেকে মুখতার আব্বাস নাকভির পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ইউনিয়ন মন্ত্রী মুখতার আ‌ব্বাস নাকভি ও আরসিপি সিং।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ইউনিয়ন মন্ত্রী মুখতার আ‌ব্বাস নাকভি ও আরসিপি সিং। টাইমস অব ইন্ডিয়া জানায়, রাজ্য সভায় উভয় এমপির মেয়াদ আগামী বৃহস্পতিবার শেষ হবে।

শুক্রবার থেকে যেহেতু তারা আর পার্লামেন্টে সদস্য থাকছেন ‍না তাই নিজেদের সাংবিধানিক দায়বদ্ধতা পূরণ করতে তারা দুইজনই নিজেদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। মোদীর মন্ত্রিসভায় নাকভি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় এবং আরসিপি সিং স্টিল মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা ‘টাইমস অব ইন্ডিয়া’কে বলেন, বুধবার মোদী দেশের উন্নয়নে অবদান রাখার জন্য নাকভি ও সিং য়ের প্রশংসা করেন।

মোদীর প্রশংসাই বলে দিচ্ছে, দুইমন্ত্রী বুধবারই মন্ত্রিসভায় শেষ বৈঠক করেছেন। বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষ হওয়ার পরপরই নাকভি এবং সিং জাতীয় পর্যায়ে বিজেপি প্রধান জেপি নাড্ডার সঙ্গে বিজেপির প্রধান কার্যালয়ে দেখা করেন।

ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, নাকভিকে পরবর্তী ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে পারে বিজেপি। আগামী অগাস্টে ভাইস প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। না হলে নাকভিকে কেন্দ্র শাসিত কোনো অঞ্চলের গভর্নর করা হতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ