শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

আজ থেকে অন্য জেলায় চালানো যাবে না বাইক, রাইড শেয়ারও বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র ঈদুল আজহায় যাত্রীদের চলাচলের সুবিধার্থে মহাসড়কে আজ বৃহস্পতিবার (৭ জুলাই) থেকে এক জেলার রেজিস্ট্রেশনকৃত মোটরসাইকেল অন্য জেলায় চালানো যাবে না বলে জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এছাড়া একই সময়ে মোটরসাইকেলে রাইড শেয়ারিংয়ের মাধ্যমে যাত্রী বহন করাও যাবে না।

গণমাধ্যমে মোটরসাইকেল চলাচল সীমিত অথবা বন্ধ রাখা সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে যাত্রীসাধারণের চলাচলের সুবিধার্থে মহাসড়কে ঈদের আগের তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরের তিন দিন অর্থাৎ ৭ জুলাই হতে ১৩ জুলাই পর্যন্ত মহাসড়কে মোটরসাইকেলে রাইড শেয়ারিংয়ের মাধ্যমে যাত্রী বহন করা যাবে না।

এক জেলার রেজিস্ট্রেশনকৃত মোটরসাইকেল অন্য জেলায় চালানো যাবে না, যৌক্তিক ও অনিবার্য প্রয়োজনে এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় নিতে হলে সংশ্লিষ্ট এলাকার হাইওয়ে অথবা জেলা পুলিশের অনুমতি গ্রহণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, একই সময়ে মহাসড়কে ট্রাক, লরি, কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-সামগ্রী, খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার, কাঁচা-চামড়া. পশু বহনকার ট্রাক এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে। এছাড়া পণ্য পরিবহনকারী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না বলেও জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিআরটিএ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ