শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

আফগানিস্তান থেকে অন্য দেশে হামলা করতে দেওয়া হবে না: আখুন্দজাদা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অন্য দেশে হামলার জন্য আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তালেবানের শীর্ষ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা। বুধবার (০৬ জুলাই) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ কথা জানান।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বার্তায় তালেবানের এই শীর্ষ নেতা বলেছেন, কাবুল আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়। কিন্তু একই সঙ্গে কাবুল চায় না আন্তর্জাতিক সম্প্রদায় আফগানিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করুক।

আখুন্দজাদা বলেন, আমরা আমাদের প্রতিবেশী অঞ্চল এবং বিশ্বকে আশ্বস্ত করছি যে, আমরা কাউকে আমাদের ভূখণ্ড ব্যবহার করে অন্য দেশের নিরাপত্তার জন্য হুমকি দিতে দেব না। আমরাও চাই অন্য দেশগুলো যেন আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে।

তালেবানের শীর্ষ নেতা বলেন, পারস্পরিক সম্পর্ক এবং অঙ্গীকারের মধ্য দিয়ে আমরা যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ভালো কূটনৈতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক চাই।

আখুন্দজাদা তালেবানের সর্বোচ্চ পদে আছেন ২০১৬ সাল থেকে। ওই বছর তৎকালীন তালেবান নেতা মোল্লা মানসুর আখতার যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হওয়ার পর আখুন্দজাদা নেতৃত্বে আসেন। সূত্র: এনডিটিভি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ