শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

ওপেকের সেক্রেটারি জেনারেলের নাইজেরিয়ায় ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা ‘অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজে’র (ওপেক) সেক্রেটারি জেনারেল মোহাম্মদ বার্কিন্ডো ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওইয়ান্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

বুধবার আলজাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যগুলো তার ইন্তেকালের খবর নিশ্চিত করে। বার্কিন্ডো নাইজেরিয়ান ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশনের (এনএনপিসি) প্রধানের দায়িত্বও পালন করেছেন।

এনএনপিসি কমিটি সর্বপ্রথম এক বিবৃতিতে তার মারা যাওয়ার খবর সামনে আনে। কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এক টুইটবার্তায় এ খবর জানান।

কোম্পানির বিবৃতিতে জানানো হয়, মোহাম্মদ বার্কিন্ডো কয়েক ঘন্টা আগে নাইজেরিয়ার রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন এবং আবুজাতে অনুষ্ঠিত এনার্জি সামিটে ভাষণও দেন।

সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, মোহাম্মদ বার্কিন্ডো ১৯৮০ সালে নাইজেরিয়ার অয়েল ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার শুরু করেন। তিনি এনএনপিসির বিভিন্ন পদে চাকরি করেছেন। এক পর্যায়ে বার্কিন্ডো ওপেকের ইকোনমিক কমিশন বোর্ডে নাইজেরিয়ার প্রতিনিধিত্ব করার সম্মান অর্জন করেন। সূত্র: আলজাজিরা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ