শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

নাইজেরিয়ার কারাগার থেকে পালাল ৬শ’ বন্দি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার একটি কারাগারে সন্ত্রাসী হামলার পর ছয় শতাধিক বন্দি পালিয়ে গেছেন। তাদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (৫ জুলাই) দিবাগত রাতে দেশটির রাজধানী আবুজার একটি কারাগারে হামলা চালায় বিদ্রোহী একটি সন্ত্রাসী গোষ্ঠী।

এক নিরাপত্তারক্ষীকে হত্যা করে কারাগারের ভেতরে প্রবেশ করে তারা। পরে, বন্দিদের মুক্ত করে নিয়ে যায়। এ ঘটনার পর থেকেই চলমান অভিযানে এখন পর্যন্ত প্রায় তিনশো বন্দিকে আটকের দাবি করেছে কারা কর্তৃপক্ষ। খবর আনাদলু নিউজ এজেন্সির।

প্রতিরক্ষা মন্ত্রী বশির মাগাশি জানান, আক্রমণকারীরা বোকো হারামের সদস্য হতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। তারা বড় ধরনের বিস্ফোরক নিয়ে এসেছিল। তবে এগুলোর বিস্ফোরণ ঘটাতে পারেনি তারা। নতুন আরেকটি সেকশনে সন্ত্রাসীরা উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরকের সাহায্যে হামলা চালানোর পর সেনাবাহিনীর বিভিন্ন ট্রুপ সেখানে প্রবেশ করে।

তিনি জানান, পালিয়ে যাওয়া ৩০০ জন বন্দিকে আটকের পর কারাগারে পাঠানো হয়েছে। এদের কেউ কেউ কাছকাছি ঝোপঝাড়ে লুকিয়ে ছিল বলে জানান মাগাশি।

তবে এই মন্ত্রী ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি। মঙ্গলবারের ভয়াবহ হামলায় সাধারণ জনগণ ভীত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ