মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করছে সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের বিভিন্ন সড়ক মেরামত করছে সেনাবাহিনীর সদস্যরা।

গত এক সপ্তাহ ধরে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কসহ জেলার বিভিন্ন উপজেলার ক্ষতিগ্রস্ত সড়কে বালুর বস্তা দিয়ে সড়ক চলাচলের উপযোগী করা হচ্ছে।

স্থানীয়রা জানায়, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ১২ উপজেলা পানিতে তলিয়ে যায়। এতে করে সারা দেশের সঙ্গে সুনামগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, বাস্তাঘাট ও ফসলি জমি। এতে চরম দুর্ভোগে পড়ে ওই এলাকার হাজার হাজার মানুষ।

এদিকে দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র‌্যাব, বিজিপিসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। প্রধানমন্ত্রী দেওয়া খাদ্য সামগ্রী বিতরণ করে তারা। ভোগান্তি কমাতে সড়ক জনপদের ১৮৪ কিলোমিটার সড়কের গুরুত্বপূর্ণ জায়গা মেরামত করে চলাচলের উপযোগী করা কাজ শুরু করে সেনাবাহিনী।

সেনাবাহিনীর ২১ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন সিলেট কোম্পানি কমান্ডার মেজর আজাদ জানান, সড়ক ও জনপদের বিভাগের সঙ্গে সমন্বয় করে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮৪ কিলোমিটার সড়কের গুরুত্বপূর্ণ স্থান মেরামত করছি। যেখানেই সড়ক জনপদের প্রয়োজন হবে সেখানে আমরা মেরামত কাজে তাদের সহযোগিতা করবো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ