শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

হজ পালনে সৌদি আরবের নতুন লটারি সিস্টেমে ভোগান্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বৃহস্পতিবার থেকে শুরু পবিত্র হজ। এ বছর ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার মুসলিমদের জন্য হজের নতুন লটারি পদ্ধতি চালু করে সৌদি আরব। নতুন এই পদ্ধতিতে অনেকেই ভোগান্তির শিকার হয়েছে।

গত জুন মাসে সৌদি আরবের হজ মন্ত্রনালয় ইউরোপ, অস্ট্রেলিয়া ও আমেরিকা মহাদেশের প্রায় ৫০টি দেশের মুসলিমদের জন্য নতুন এক আবেদন পদ্ধতি চালু করে। এতে বলা হয়, সরকার নিয়ন্ত্রিত ওয়েবসাইট ‘মোতাউইফ’-এ একটি নির্দিষ্ট অর্থ পরিশোধের মাধ্যমে হজের টিকিটের জন্য আবেদন করা যাবে।

ভুয়া এজেন্টদের হাত থেকে হজযাত্রীদের বাঁচাতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানানো হয়। এতে সুপরিচিত ও বহু বছর ধরে সেবা দেয়া হজ অপারেটরগুলো কাজ হারিয়েছে। অন্যদিকে বহু হজযাত্রী আগেই আবেদন করেছিল এসব অপারেটরদের মাধ্যমে। নতুন লটারি সিস্টেম চালুর পর তারা অপারেটরের মাধ্যমে আবেদন তুলে নিয়েছেন। কিন্তু অর্থ ফেরত পাননি।

এমনকি যারা নতুন লটারি সিস্টেমে আবেদন করেন, তারা অনেকেই বলছেন, আগের টিকিট সিস্টেমই ভালো ছিল। নতুন লটারি সিস্টেমে খরচ ন্যূনতম ছয় হাজার ইউরো (প্রায় ছয় লাখ টাকা)। আগে বিভিন্ন এজেন্সি বিভিন্ন রেটে প্যাকেজ ছাড়ত।

আবেদনকারী অনেকের অভিযোগ, অর্থ পরিশোধ করার পরও তাদের আবেদন নিশ্চিত হয়নি।
অভিযোগগুলোর মধ্যে আরো রয়েছে, পেমেন্ট পৌঁছায়নি, অথবা আবেদনের স্ট্যাটাস নিশ্চিত নয়, ফ্লাইট ও থাকার জায়গার তারিখে গরমিল, হুটহাট হোটেল পরিবর্তন ইত্যাদি। এমনকি কাস্টমার হটলাইনকে পাওয়া অসম্ভব বলে মন্তব্য করছেন অনেকে।

বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হিসেবে স্বীকৃত হজে এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০ লাখের মতো মুসলমান অংশ নেবেন। ধারণা করা হচ্ছে, বিশ্ব একেবারে করোনামুক্ত না হওয়া পর্যন্ত হজও হয়তো আগের মতো বিশাল আয়োজনে ফিরবে না।

এছাড়া নতুন নিয়ম অনুযায়ী, ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়া থেকে শুধু সৌদি এয়ারলাইন্সে চড়ে হজযাত্রীরা সেখানে যেতে পারবেন।

করোনা মহামারীর কারণে হজ পালনকারীদের সংখ্যা কমিয়ে এনেছিল সৌদি আরব। যেখানে মহামারীর আগে ২০১৯ সালে প্রায় ২৫ লাখ মুসলিম হজ পালন করেছে, সেখানে ২০২০ সালে মাত্র এক হাজার জন হজ পালন করেন। ২০২১ সালে সংখ্যাটি বাড়িয়ে ৬০ হাজার করা হয়। এ বছর প্রায় ১০ লাখ লোক হজ পালন করবেন।

সৌদি হজ এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত প্রায় পৌনে চার লাখ হজ পালনকারী সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কিংবা স্থলসীমানা অতিক্রম করেছে। এদের মধ্যে ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়া থেকে প্রায় ৫০ হাজার মানুষ থাকছেন এবার। সূত্র: ডয়চে ভেলে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ