রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

হজ ব্যবস্থাপনা সুষ্ঠু করতে সবার সহযোগিতা চান স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অন্য যেকোনো সময়ের চেয়ে এ বছর সুষ্ঠু হজ ব্যবস্থাপনা উপহার দেয়ার আশা প্রকাশ করেছেন হজ প্রতিনিধি দলের প্রধান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এজন্য সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

বাংলাদেশ থেকে আগত ৬০ হাজার হজযাত্রীর সার্বিক সহযোগিতা, বিশেষ করে স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মক্কায় বাংলাদেশ হজ মিশনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

সুষ্ঠু হজ পরিচালনায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, হাজীদের নিয়ে মিনা যাত্রার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বাংলাদেশ থেকে আগত ৬০ হাজার হজযাত্রীর জন্য ৩০ সদস্যের প্রশাসনিক দল, ১৩২ জন সহায়তাকারী, ১৪০ জন হজকর্মী, কারিগরিতে ৫৪ জন, ১৭ জন আইটি বিশেষজ্ঞ ও তিনজন মৌসুমী হজ কর্মকর্তা নিয়োজিত আছেন।

বাংলাদেশ থেকে সুষ্ঠুভাবে বিমান পরিচালনা করায় বিমান কর্তৃপক্ষ, বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ধন্যবাদ জানান জাহিদ মালেক।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হজ সমন্বয় কমিটির প্রধান ও সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, কাউন্সিলর মো. জহিরুল ইসলামসহ হজ প্রশাসনিক ও আইটি দলের প্রধানরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ