রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণ করতে হবে: মাওলানা ইমতিয়াজ আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চামড়ার ন্যায্য মূল্য না থাকায় ক্রমেই চামড়া শিল্প ধ্বংস হয়ে দেশ ভয়াবহ ক্ষতির মুখে পরছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।

শুক্রবার পুরানা পল্টনস্থ দলের কার্যালয়ে কোরবানির ঈদের দিনের বিভিন্ন কর্মসূচি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, চামড়ার ন্যায্য মূল্য না থাকায় ক্রমেই চামড়া শিল্প ধ্বংস হয়ে দেশ ভয়াবহ ক্ষতির মুখে পরছে। চামড়া শিল্পকে পূনরোজ্জীবিত করতে হবে। ঈদুল আযহা চামড়ার বড় মওসুম। ঈদুল আয়হা সমাগত। ঈদুল আযহায় কোরবানিকৃত পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত না হওয়ায় দেশের একটি বড় অংশ কওমী মাদরাসার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

তিনি আরও বলেন, কোরবানির পশুর চামড়ার হকদার গরীব-ইয়াতিম জনগোষ্ঠী। এই এতিম-গরিবরা যাতে চামড়ার ন্যায্য মূল্য পায় সে জন্য সরকারকে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। বিগত কয়েক বছর দেখা গেছে অব্যবস্থাপনা ও সিন্ডিকেটের কারণে কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য পাওয়া যায়নি। অনেক চামড়া নষ্ট হয়ে গেছে। দাম না পেয়ে অনেকে নদীতে চামড়া ফেলে দিয়েছে। এ বছর যাতে সেসব ঘটনা পুনরাবৃত্তি না ঘটে সে জন্য সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত সেক্রেটারী ডা. শহিদুল ইসলাম, আলহাজ্ব নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা জিয়াউল হায়দার, মুহাম্মাদ হায়দার প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ