শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

মারা গেছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গুলিবিদ্ধ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছেন।

শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় নারা শহরে এক ক্যাম্পেইনে বক্তব্য দেওয়ার সময় গুলিবিদ্ধ হন তিনি।

তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। জাপানের স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, শিনজো আবে যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন তাকে পেছন থেকে গুলি করা হয়। সেই সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুলিতে ৬৭ বছর বয়সি শিনজো আবের ঘাড়ের ডান পাশে এবং বাম কলারবোনে আঘাত লাগে। দুবার তার গায়ে গুলি লাগে।

গুলিবিদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন শিনজো আবে। রক্তক্ষরণ শুরু হলে তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হয়।

হাসপাতালে নেওয়ার পর জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, শিনজো আবেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তার অবস্থা ‘খুবই গুরুতর’।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, আবেকে গুলি করার অভিযোগে পুলিশ ৪১ বছর বয়সি ইয়ামাগামি তেতসুয়াকে গ্রেফতার করেছে। তার হাত থেকে বন্দুকটি জব্দ করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ