শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

শিনজো আবের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে আততায়ীর গুলিতে নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শুক্রবার (৮ জুলাই) রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস উইং থেকে জানানো হয়, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান শোক প্রকাশের পাশাপাশি ‘নৃশংস এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা’ জানান।

এর আগে শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় নারা শহরে বক্তৃতা দেয়ার সময় তিনি বন্দুক হামলার শিকার হন আবে।

আবেকে গুলি করে আহত করার অভিযোগে ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এনএইচকের একটি ভিডিওতে তার রক্ষীদের একজনকে আটক করতে দেখা যায়। এইএইচকে জানায়, ১১ টা ৩০ এর দিকে দুটি গুলির শব্দ শোনে তাদের রিপোর্টার।

আবের বুকে ২টি গুলি লাগলে সেখানেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি।

সরকারি বিভিন্ন সূত্র জানিয়েছে, ওই হামলাকারীর নাম তাৎসুইয়া ইয়ামাগামি। তার বয়স আনুমানিক ৪২ বছর। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ