বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
দেশে কওমি মাদরাসা ২৫ হাজার, শিক্ষার্থী প্রায় ৭০ লাখ হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত

করোনায় আরও তিনজনের মৃত্যু, শনাক্ত ৯৩৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৯৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫.৫৯ শতাংশ।

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মারা যাওয়া ৩ জনের মধ্যে ১ জন পুরুষ এবং ২ জন নারী।

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৬৬১ জন ঢাকা বিভাগের, ১৯ জন ময়মনসিংহ বিভাগের, ১৫০ জন চট্টগ্রাম বিভাগের, ২৯ জন রাজশাহী বিভাগের, ৩২ জন খুলনা বিভাগের, ৩৩ জন বরিশাল বিভাগের, ১৫ জন সিলেট বিভাগের। তবে, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের কারো করোনা শনাক্ত হয়নি।

এর আগের ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছিল এবং ১ হাজার ৬১১ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১৬.৮২ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৮৯ হাজার ৪০ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৯৮ জন।

গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৫৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮৩৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ১২ হাজার ২০৪ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ