শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কোরবানির পশু নিয়ে বড়াই নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।মাওলানা সেলিম হোসাইন আজাদী।।

চলছে কোরবানির মৌসুম। শহর-গঞ্জে বসেছে পশুর হাট। হরদম কেনাবেচায় কোরবানিদাতাদের চোখে মুখে আনন্দের ঝিলিক। আল্লাহর রাহে কোরবানি দেওয়ার সুযোগ এসেছে। নিজের কষ্টার্জিত অর্থের একটি অংশ আল্লাহর জন্য বিলিয়ে দেওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। এই যে ফিবছর আমরা কোরবানি করি, পশুর গলায় ছুরি চালিয়ে মহান প্রভুর সন্তুষ্টি কামনা করি এর ইতিহাস খুবই প্রাচীন।

মানুষের ইতিহাস নিয়ে যারা গবেষণা করেন তাদের ভাষ্যমতে, পৃথিবীতে মানুষের বিচরণ শুরু হওয়ার সময় থেকেই কোরবানির প্রচলন হয়। আল কোরআনেও একই কথা বলা হয়েছে। হজরত আদম (আ.)-এর দুই ছেলে হাবিল আর কাবিল দুজনে প্রথম কোরবানি করেন। ঘটনাটি হলো, আদম (আ.)-এর সময় ভাইবোনের মধ্যে বিয়ের প্রচলন ছিল। মা হাওয়া (আ.) একসঙ্গে দুই সন্তান প্রসব করতেন। একজন ছেলে অন্যজন মেয়ে।

নিয়ম হলো, প্রাপ্তবয়স্ক হওয়ার পর আগেরবার যারা জন্মগ্রহণ করেছেন তাদের সঙ্গে পরেরবার জন্ম নেওয়া জুটির বিয়ে হবে। অর্থাৎ একই সময় জন্ম নেওয়া দুই ভাইবোনের মধ্যে বিয়ে হওয়া নিষেধ। এটাই আদম (আ.)-এর শরিয়তের বিধান। কিন্তু এ নিয়ম মানতে নারাজ কাবিল। কাবিল জেদ ধরল তারই সঙ্গে জন্ম নেওয়া বোন আকলিমাকে বিয়ে করবে সে। আকলিমা ছিল দেখতে অপরূপ। রূপের কারণেই কাবিল তাকে হাতছাড়া করতে চাইল না।

এদিকে নিয়ম অনুযায়ী আকলিমার বর হওয়ার কথা তারই বড় ভাই হাবিলের। হাবিল বলল, হে ভাই আমার! তুমি আল্লাহর শরিয়ত লঙ্ঘন কোরো না। আমার জন্য আল্লাহ যা নির্ধারণ করেছেন তাতে আমি সন্তুষ্ট। তুমিও তোমার তাকদির নিয়ে আনন্দিত থাকো। হাবিলের এমন মধুর দাওয়াতেও কাবিল অনড়। বিষয়টি নিয়ে ঝগড়া বাড়তে বাড়তে আদম (আ.) পর্যন্ত গড়াল। কাবিল নাছোড়বান্দা। হাবিলের পক্ষেও সম্ভব নয় শরিয়তের বাইরে যাওয়া।

আদম (আ.) দেখলেন অবস্থা খুবই জটিল পর্যায়ে চলে যাচ্ছে। তিনি বললেন, এক কাজ কর; তোমরা দুজনই আল্লাহর রাহে কোরবানি কর। যার কোরবানি আল্লাহর রাহে কবুল হবে সে আকলিমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবে। তখন নিয়ম ছিল, কোরবানির জন্তু একটি নির্দিষ্ট স্থানে নিয়ে রেখে আসতে হতো।

যার জন্তু বা সামগ্রী আসমানি আগুন এসে পুড়িয়ে ফেলত, তার কোরবানি কবুল হয়েছে ধরে নিত। আর যার জন্তু বা সামগ্রী অক্ষত রয়েছে তার কোরবানি গৃহীত হয়নি বলে বিবেচিত হতো। যেই কথা সেই কাজ। হাবিল কোরবানির জন্তু নির্দিষ্ট স্থানে রেখে আসে। হাবিলের সামর্থ্যমতো একটি পশু সে পাহাড়ের ওপর রেখে আসে। অন্যদিকে কাবিল মোটাতাজা বড় একটি পশু রেখে আসে। কাবিল মনে করেছিল, দেখতে মà