শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

চলে গেলেন উস্তাদুল হুফ্ফাজ হাফেজ হাফিজুল্লাহ রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুর রহমান: নরসিংদী জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আরাবিয়া দক্ষিণ মির্জানগর (দক্ষিন মির্জানগর হাফিজিয়া মাদ্রাসা)-এর মুহতামিম উস্তাদুল হুফ্ফাজ হজরত মাওলানা হাফেজ হাফিজুল্লাহ হাফেজ্জী (বড় হজুর) আর নেই।

১৯১৯ঈ. সালে প্রতিষ্ঠিত এই দ্বীনি এদারার খেদমতে হাফিজুল্লাহ হুজুর নিজের জীবনের অর্ধশতাব্দীরও অধিক সময় ব‍্যয় করেছেন। সমাজ ও ব‍্যক্তিজীবনে দ্বীন-ইসলামের প্রতিষ্ঠা-প্রচার ও দ্বীনের মর্যাদাকে বিজয়ী-সমুন্নত রাখতে তিনি নিজের জীবনের প্রতিটা মূহুর্তকে উৎসর্গিত করে দিয়েছিলেন।

নরসিংদী, ভৈরব ও বি বাড়িয়া অঞ্চলে শিরক-বিদআতের ব‍্যপারে মানুষকে সতর্ক করার জন‍্যে তিনি ওয়াজ-মাহফিলে অংশ নিতেন। জীবনের বিশাল অংশ তিনি নরসিংদী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে তারাবীহের ইমাম ছিলেন। দ্বীনি গায়রতের কারণে তিনি রেডিওতে তেলাওয়াতের পূর্ব মুহূর্তে উঠে আসেন, যখন দেখতে পেলেন বাদ‍্যযন্ত্র নিয়ে অপেক্ষমান শিল্পীদের; যারা তেলাওয়াতের পরে গান-বাজনা শুরুর অপেক্ষায় ছিলেন।

সামগ্রিক সুবিধা সম্বলিত, বিদেশে মোটা বেতনের ইমামতির অফার পেয়েও রয়ে যান অজপাড়া গাঁয়ে। তিলে তিলে রক্ত-ঘাম একাকার করে এককালের ছোট টিনের ঘরের হাফিজিয়া মাদ্রাসাকে বর্তমানে চতুর্পাশে সুদৃশ্য দালান বেষ্টিত দাওরা হাদীস সম্বলিত জামিয়ায় উন্নীত করেন।

তিনি ছিলেন হাজারো হাফেজ আলেমের উস্তাদ। কোথায়ও মাদ্রাসার তাহসীলে গেলে, সাথে হাফেজ ছাত্র রেখে তেলাওয়াত শুনতেন। মাদ্রাসার কৃষিকর্মের সময়ও ছাত্রদের পড়া শুনতে থাকতেন। পড়া-শোনার ব‍্যপারে এতোটা তৎপর ছিলেন। তাঁর ছাত্রগণ মধ্যপ্রাচ্যসহ বহির্বিশ্বের বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানে কুরআনি খেদমত আন্জাম দিয়ে যাচ্ছেন। ২০১৭ঈ. সালে বড় হুজুরের খেদমতে কুরআনের ৫০সালা পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সম্মেলনে তাঁর হাতে গড়া হাজার হাজার হাফেজ পাগরী ও সনদ গ্রহন করেন।

আজ তিনি নশ্বর এই পৃথিবীকে বিদায় জানিয়ে আখেরাতের পথে রওয়ানা হয়ে গেলেন। বাংলাদেশ নয়, গোটা পৃথিবী হারালো এক উস্তাদুল হুফ্ফাজকে। আল্লাহ তা'আলা হুজুরের সমস্ত ত্রুটিবিচ্যুতি ক্ষমা করে জান্নাতুল ফিরদাউসের আ'লা মাকাম নসীব করুন, আমীন!

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ