শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

পদত্যাগে ইচ্ছুক শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সর্বদলীয় সরকারের পথ তৈরি করতে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

শনিবার (৯ জুলাই) দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাতে আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এমন সময় পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন, যখন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বাসভবনে ঢুকে বিক্ষোভকারীরা হামলা চালিয়েছে।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে পদত্যাগ করতে এবং সর্বদলীয় সরকার গঠনের পথ তৈরি করতে ইচ্ছুক।

এর আগে, শনিবার সকালে হাজার হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্টের বাসভবনে ঢুকতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা সব ধরনের প্রতিবন্ধকতা গুঁড়িয়ে প্রেসিডেন্ট বাসভবনে ঢুকে পড়েন। যদিও সতর্কতা হিসেবে গোতাবায়া রাজাপাকসে শুক্রবার রাতেই বাসভবন ছেড়ে সেনাবাহিনীর সদরদপ্তরে পালিয়ে যান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ