শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঈদের দিন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের সবাই ঢাকার বাসিন্দা।

রোববার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, চলতি বছর দেশে মোট ১ হাজার ৩৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোগীদের মধ্যে ১০৯ জন এখনও চিকিৎসাধীন। তাদের মধ্যে ৪ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন।

এখন পর্যন্ত মোট ১ হাজার ২৮৭ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এখন পর্যন্ত ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে এ বছর।

গত কয়েক বছরের তুলনায় এ বছর ডেঙ্গু ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কার বিষয়ে সিটি করপোরেশনকে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। এডিস মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনগুলোকে অবিলম্বে ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছেন তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ