সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী মাদরাসায় কি এলিটরা আসবে? অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য

‘ওয়াসার পানি ও সেবার মান বৃদ্ধি না করে বার বার মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত মেনে নেয়া যায় না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ঢাকা ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বৃহস্পতিবার সংস্থাটির বোর্ড সভায় আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে পানির দাম ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। করোনার পর থেকে দুই দফা পানির দাম বাড়ানোর পর এখন আবার বাড়ানোর সিদ্ধান্ত মরার উপর খাড়ার ঘা।

নেতৃদ্বয় আরো বলেন, করোনার পরিস্থিতির ফলে মানুষ এখনও সোজা হয়ে দাড়াতে পারেনি। অপরদিকে দেশে ভয়াবহ বন্যায় মানুষের জীবন বিপর্যস্ত। এরমধ্যে পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত কোনভাবেই মেনে নেয়া যায় না। ওয়াসার পানি এখন ময়লা ও দুর্গন্ধযুক্ত। পানিতে গন্ধ আসছে। ওয়াসার পানি পানযোগ্য নয়। সেবার মান বৃদ্ধি না করে বার বার মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনগণের সাথে একধরণের তামাশার শামিল।

তারা বলেন, সেবার মানবৃদ্ধি করতে হবে। নেতৃদ্বয় বলেন, ওয়াসার দুর্নীতি বন্ধ করতে পারলে পানির দাম বাড়ানোর কোন প্রয়োজন হবে না। নেতৃদ্বয় ওয়াসার পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে ওয়াসা কর্তৃপক্ষকে ফিরে আসার আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ