শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

রাজনৈতিক স্বার্থে হিন্দু-মুসলিমদের মধ্যে বিভেদ ঘটানো হচ্ছে: নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত বৃহস্পতিবারই তিনি জানিয়েছিলেন, দেশের বর্তমান পরিস্থিতি ভয় পাওয়ার মতো। সেই একই সুর বজায় রেখে ফের শনিবার কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তাঁর দাবি, রাজনৈতিক সুবিধা পেতে দেশে হিন্দু ও মুসলমানের মধ্যে বিভেদ ঘটানো হচ্ছে।

এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে অনলাইনে যোগ দিয়েছিলেন বর্ষীয়ান অর্থনীতিবিদ। ভিডিও বার্তায় তাঁকে বলতে শোনা যায়, ”ভারতীয়দের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে। এদেশের হিন্দু ও মুসলমানের সহাবস্থানে ফাটল ধরানো হচ্ছে রাজনৈতিক সুবিধার জন্য।” সেই সঙ্গে দেশে স্বাধীন চর্চায় কোপ পড়ছে বলেও আক্ষেপ করতে দেখা যায় তাঁকে।

শনিবারই জানা গিয়েছে, করোনায় আক্রান্ত অমর্ত্য সেন। তিনি রয়েছেন তাঁর শান্তিনিকেতনের বাড়িতে। সেখান থেকেই ভিডিও বার্তায় তিনি বলেন, ”স্বাধীনতার আগে দেখতাম মানুষকে দমিয়ে রাখতে নিরপরাধ লোকদেরও জেলে ভরে রাখা হত। তখন আমি তরুণ। এরপর দেশ স্বাধীন হল। কিন্তু বিনা অপরাধে কারাবন্দি করার ঘটনা আজও ঘটে চলেছে।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সল্টলেকে প্রতীচী ট্রাস্টের এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন অমর্ত্য সেন। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ”ভারত কেবল হিন্দুদের দেশ নয়। আবার কেবল মুসলিমদেরও নয়। সবাইকে একসঙ্গে একযোগে কাজ করতে হবে এখানে।”

পাশাপাশি অমর্ত্যর কথায়, ”আমি চাই দেশ ঐক্যবদ্ধ থাকুক। এই দেশ ঐতিহাসিক ভাবেই উদার। এখানে কোনও বিভাজন চাই না।” শনিবারও বিভাজনের কথা উঠে এল তাঁর কথায়।

এদিকে শনিবারই জানা যায় করোনায় আক্রান্ত হয়েছেন অমর্ত্য সেন। গত পয়লা জুলাই শান্তিনিকেতনে নিজের বাড়িতে আসেন তিনি ৷ লকডাউনের জেরে পৈতৃক ভিটেতে আসা হচ্ছিল না তাঁর। প্রায় দু’বছর পর এ মাসেই শান্তিনিকেতনে আসেন তিনি। কোভিড সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে খুব একটা বাইরেও যাচ্ছিলেন না। এমনকী কারও সঙ্গে দেখা সাক্ষাৎও খুব কম করছিলেন। শনিবার কলকাতায় ওই সংবাদমাধ্যমের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর রবিবারই লন্ডনে ফিরে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু আপাতত কোভিড আক্রান্ত অর্থনীতিবিদকে শান্তিনিকেতনেই থাকতে হবে। সূত্র: সংবাদ প্রতিদিন

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ