শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিল রাশিয়া!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রক্ষণাবেক্ষণ কাজের কারণে নর্ড স্ট্রিম-১ এর মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া।

সোমবার সকাল থেকে ইউরোপে গ্যাস সরবরাহের মূল পাইপলাইন নর্ড স্ট্রিম এজি দিয়ে গ্যাসের প্রবাহ আর যাচ্ছে না। খবর রুশ সংবাদমাধ্যম আরটির।

নর্ড স্ট্রিম এজির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইনে নিয়মিত রক্ষণাবেক্ষণের (রুটিন মেইনটেনেন্স) কাজ চলছে। এই কাজ চলবে ১০ দিন। যতদিন এই রক্ষণাবেক্ষণের কাজ চলবে, ততদিন এ পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আরটির খবরে বলা হয়, গত মাসে, রাশিয়ান এনার্জি জায়ান্ট কানাডা থেকে একটি মেরামতকৃত টারবাইন সময়মতো ফেরত দিতে ব্যর্থ হয়। এ কারণে অপারেশনাল চ্যালেঞ্জের মুখে পাইপের মাধ্যমে জার্মানিতে সরবরাহ করা গ্যাসের পরিমাণ ৬০ শতাংশ কমানো হয়েছিল।

সাম্প্রতিক বছরগুলোতে নর্ড স্ট্রিমের মাধ্যমে সরবরাহে রক্ষণাবেক্ষণ-সম্পর্কিত গ্যাসের ঘাটতি ইউক্রেন বা পোল্যান্ডের মাধ্যমে পূরণ করা হয়েছিল। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে এখন আর তা সম্ভব হচ্ছে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ