শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

বিশ্বে করোনায় আরও ৫৫৫ মৃত্যু, আক্রান্ত ৪ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১ হাজার ৭৯৩ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৫৫ জনের।

সোমবার (১১ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬ কোটি ৬ লাখ ৪৪ হাজার ২০১ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৭২ হাজার ৯৯০ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১০ জনের এবং শনাক্ত হয়েছে ২৩ হাজার ৯৩৯ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ২১ হাজার ৯৬৩ জন এবং মৃত ১০৫ জন। ইতালিতে আক্রান্ত ৭৯ হাজার ৯২০ জন এবং মৃত্যু ৪৪ জনের। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ২০ হাজার ৪১০ জন এবং মৃত্যু হয়েছে ১৯ জনের। জাপানে মৃত ১৩ জন এবং আক্রান্ত ৫১ হাজার ৭৩৮ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ১৩ জন এবং আক্রান্ত ৩১ হাজার ৪০৬ জন।

গত ২৪ ঘণ্টায় ইরানে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৩৭৫ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। একই সময়ে মেক্সিকোতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ১৯৫ জন এবং ৫৫ জনের মৃত্যু হয়েছে। চিলিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৭৫ জন এবং মৃত্যু হয়েছে ৩১ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ