মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

মানিকগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বানিয়াজুরী এলাকায় যাত্রীবাহী বাসচাপায় জুবায়ের (১৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে জুবায়েরের বন্ধু তুষার (১৫)।

সোমবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। আহত তুষারকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

নিহত জুবায়েরের বাড়ি ঢাকার ধামরাই উপজেলার টুপেরবাড়ি এলাকায়।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে ঘিওর থানার এসআই রাসেল খান বলেন, ঢাকা আরিচা মহাসড়কের বানিয়াজুরী এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে আরিচাগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে জুবায়ের (১৪) নামের এক যুবক নিহত হয়।

এ ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ