শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকায় পরবর্তী ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকায় পরবর্তী ভারতীয় হাইকমিশনার হবেন প্রণয় কুমার ভার্মা।

মঙ্গলবার (১২ জুলাই) ভারতীয় গণমাধ্যম উইওনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে তিনি ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ভারতের পারমাণবিক কূটনীতির তত্ত্বাবধানকারী পরমাণু শক্তি বিভাগে এক্সটারনাল রিলেশনের মহাপরিচালকও ছিলেন।

ঢাকায় নিযুক্ত বর্তমান ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামীকে লন্ডনে নিয়োগ দেওয়া হবে।

এর আগে কয়েকটি সূত্রের বরাতে ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে বর্তমানে যুক্তরাষ্ট্রে ভারতীয় মিশনের ডেপুটি চিফ সুধাকর দালেলা নিয়োগ পেতে পারেন বলে জানিয়েছিল ভারতীয় গণমাধ্যম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ