শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

মাওলানা লুৎফুর রহমানকে ছুরিকাঘাত: চরমোনাই পীরের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়া মাদরাসার স্বনামধন্য মুহাদ্দিস মাওলানা লুৎফুর রহমানকে নিজ বাড়ির বাসার ছাদে নিয়ে ছুরিকাঘাত করে প্রাণনাশের চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এ নিন্দা জানান।

চরমোনাই পীর বলেন, দেশের একজন বয়োবৃদ্ধ ও স্বনামধন্য আলেমকে রাতে কে বা কারা নিজ বাড়িতে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করছে। এটা ওলামায়ে কেরামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ। একটি গোষ্ঠী ওলামায়ে কেরাম ও কওমী মাদরাসার বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার করছে। সেই চক্রান্তের অংশ হিসেবেই এই সন্ত্রাসী কর্মকান্ড ঘটছে কিনা তা সরকারকে অবশ্যই খতিয়ে দেখতে হবে এবং অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনতে হবে।

উল্লেখ্য, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোরগঞ্জের আল জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসার মুহাদ্দিস ও কাছারি মসজিদের ইমাম মাওলানা লুৎফুর রহমান গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১১ জুলাই) মাগরিবের নামাজের পর সদর উপজেলার মারিয়া এলাকায় বিসিক শিল্প নগরীর পাশে নিজ বাসায় তাকে ছুরিকাঘাত করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ