শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

পাকিস্তানে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে দুজন।

মঙ্গলবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভ্রমণের সময় পাহাড়ি রাস্তা থেকে ছিটকে গিয়ে পর্যটকবাহী একটি গাড়ি গিরিখাদে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।

আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এবং ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকার গাবিন জাব্বার কাছে নৈসর্গিক লালকো উপত্যকায় দুর্ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার সেখানে পর্যটকদের বহনকারী একটি গাড়ি পাহাড়ি পথ থেকে পিছলে গভীর খাদে পড়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ