শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

বিশ্বে করোনায় আরও ১৪২৭ জনের মৃত্যু, আক্রান্ত বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ২২ হাজার ৭৯৯ জন। যা আগের দিনের তুলনায় বেড়েছে আড়াই লাখের বেশি। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৪২৭ জনের।

বুধবার (১৩ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬ কোটি ২৬ লাখ ৯৭ হাজার ৫৩ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৭৬ হাজার ৪৩৬ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৫১ জনের এবং শনাক্ত হয়েছে ৯৩ হাজার ১৫১ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৬৪ হাজার ৭৭১ জন এবং মৃত ৩৫২ জন। ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ৮২ হাজার ৬ জন এবং মৃত্যু হয়েছে ১২৬ জনের। গত ২৪ ঘণ্টায় ইতালিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪২ হাজার ৯৬৭ জন এবং মৃত্যু হয়েছে ১৫৭ জনের। কানাডায় মৃত ২৮ জন এবং আক্রান্ত ১২ হাজার ৮১ জন। গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় মৃত ৪৮ জন এবং আক্রান্ত ৩ হাজার ২ জন।

গত ২৪ ঘণ্টায় জাপানে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৬ হাজার ৩৩ জন এবং মৃত্যু হয়েছে ১৯ জনের। একই সময়ে অস্ট্রেলিয়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ২৫৯ জন এবং ৫৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় থাইল্যান্ডে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৭৯ জন এবং মৃত্যু হয়েছে ২৩ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ