রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

স্বর্ণের দাম ৯ মাসের মধ্যে সর্বনিম্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডলারের অব্যাহত মূল্যবৃদ্ধির কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। যা নয় মাসের মধ্যে এটাই সর্বনিম্ন। গতকাল মঙ্গলবার (১২ জুলাই) এ দরপতনের ঘটনা ঘটে।

এ পরিস্থিতিতে মার্কিন মূল্যস্ফীতির তথ্য প্রকাশের অপেক্ষায় আছেন বিনিয়োগকারীরা। এটি ফেডারেল রিজার্ভ ব্যাংককে তাদের আগ্রাসী মুদ্রানীতি আরো জোরদার করতে উৎসাহিত করবে বলে ধারণা করা হচ্ছে। খবর নাসডাক।

খবরে বলা হয়, মঙ্গলবার স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৩ শতাংশ কমে যায়। প্রতি আউন্সের মূল্য স্থির হয় ১ হাজার ৭২৮ ডলার ৫৮ সেন্টে। এর আগে ধাতুটির দাম ১ হাজার ৭২২ ডলার ৩৬ সেন্টে নেমে গিয়েছিল, যা গত বছরের ৩০ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৭২১ ডলারে নামতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ মূল্য দশমিক ৩ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৭২৭ ডলার ২০ সেন্টে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ