শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

একজন মুসলিমের দৈনন্দিন রুটিন যেমন হওয়া উচিত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মূল: ড. ইউসুফ আল-কারজাবি হাফি.
অনুবাদ: ওমর আলফারুক

আমাদের সবার জীবন সয়লাব হয়ে আছে অযাচিত ব্যস্ততা আর অনর্থ কোলাহলে। এই ভুল ব্যস্ততার পেছনে পড়ে আমাদের আকাঙ্ক্ষিত অমল ধবল জীবন কোথায় যেন হারিয়ে যাচ্ছে। আর এর কারণ হল আমাদের দিনের শুরুই হয় ভুলভাবে। রাত বারোটার পরে ঘুমানো আর দিনের দশটা বাজিয়ে ঘুম উঠা আমাদের নৈমত্তিক রুটিন হয়ে দাঁড়িয়েছে। এই ভুল রুটিনের কারণে বরকতশূন্য হয়ে পড়েছে আমাদের জীবন।

জীবনে বরকত লাভ, সুষম সমন্বয় এবং সত্যিকারের শৃঙ্খলা অর্জনের জন্য ইসলামের বর্ণিত দৈনন্দিন রুটিন অনুসরণ করা উচিত আমাদের সবার। ইসলামের বর্ণিত সেই রুটিন হচ্ছে আল্লাহ তাআলার বাতানো পদ্ধতিতে নবীজির অনুসৃত জীবনযাপনের তরিকা বাস্তবায়ন।
আর ইসলাম আমাদের আগে ঘুমাতে এবং আগে জাগতে উৎসাহিত করে।

একজন মুসলমানের দিনের সূচনা হবে সুবহে সাদিক থেকে, নিদেনপক্ষে সূর্য উঠার আগে। এভাবে সে ফজরের নামাজান্তে ভোরের শুভ্র হাওয়া এবং নির্মল প্রাকৃতিক সজীবতা গায়ে মাখতে পারে। সকালের পরিবেশ এত সতেজ থাকার রহস্য হলো, সকালের সম্পূর্ণ সময়টাই মুনাফিকমুক্ত থাকে। মুনাফিকদের দিনের শুরুই হয় সকাল শেষ হওয়ার পর।

তাছাড়া যারা সকালে ঘুম থেকে উঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বরকতের দুআ করেছেন, “হে আল্লাহ! আমার উম্মতের মধ্যে যারা ভোরে জাগে, তাদের জীবনে বরকত দান করুন”। (মুসনাদে আহমদ, সহিহ ইবনে হিব্বান)। দুখের বিষয় হলো আমাদের লাইফস্টাইল একদমই এর বিপরীত।

আমরা অযথাই রাত অনেক রাত করে ঘুমাই, ফোলে ফজরের নামাজ অক্তমতো পড়া আমাদের নসিব হয় না। আমাদের সালাফেরা বলতেন, “যারা সূর্য উঠার পর ফজরের নামাজ পড়ে, তারা কীভাবে আল্লাহর কাছে রিজিক আশা করে আমাদের বুঝে আসে না”। আবু হুরাইরা রাজিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা ঘুমালে শয়তান তোমাদের ঘাড়ে তিনটা গিট্টু দেয়, প্রতিটা গিট্টুতে ‘রাত এখনো অনেক লম্বা, তুমি ঘুমাও’ বলে শয়তান ফুঁ দেয়।

ঘুম থেকে উঠে কেউ আল্লাহর নাম নিলে প্রথম গিট্টু খুলে যায়। এরপর অজু করলে দ্বিতীয় গিট্টু খুলে যায়। এরপর যদি নামাজ আদায় করে তাহলে তৃতীয় গিট্টুটিও খুলে যায়। ফলে তার দিনের শুরুটা হয় কর্মময় এবং প্রশান্ত চিত্তে। অন্যতায় তার সকাল শুরু হয় অলস এবং মনমরা অবস্থায়”। (সহিহ বুখারি)

এরপর রয়েছে নবীজি কর্তৃক পঠিত সকালের অনিন্দ্য সুন্দর দুআগুলো। এই à