শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস  ‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি

ওয়াসা: সেবার মান না বাড়িয়ে বারবার মূল্যবৃদ্ধি মেনে নেয়া যায় না -ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

আজ রবিবার এক বিবৃতিতে তিনি বলেন, পানির দাম ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নতুন সঙ্কট সৃষ্টি করবে। করোনার পর থেকে দুই দফা পানির দাম বাড়ানোর পর এখন আবার বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাড়ার ঘা।

তিনি আরো বলেন, করোনা পরিস্থিতির ফলে মানুষ এখনও সোজা হয়ে দাঁড়াতে পারেনি। অপরদিকে দেশে ভয়াবহ বন্যায় মানুষের জীবন বিপর্যস্ত। এরমধ্যে পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত কোনভাবেই মেনে নেয়া যায় না। ওয়াসার পানি এখন ময়লা ও দুর্গন্ধযুক্ত। পানিতে গন্ধ আসছে। ওয়াসার পানি পানযোগ্য নয়। সেবার মান বৃদ্ধি না করে বার বার মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনগণের সাথে একধরনের তামাশার শামিল। তিনি বলেন, সেবার মানবৃদ্ধি করতে হবে। ওয়াসার দুর্নীতি বন্ধ করতে পারলে পানির দাম বাড়ানোর কোন প্রয়োজন হবে না। তিনি ওয়াসার পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে ওয়াসা কর্তৃপক্ষকে ফিরে আসার আহ্বান জানান।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ