শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস  ‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি

জ্বালানি নিরাপত্তা হট টপিক: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন বলেছেন, বর্তমানে জ্বালানি নিরাপত্তা সবচেয়ে বড় ইস্যু। এনিয়ে ‘ডি-৮ কাউন্সিল অব মিনিস্টার্স’ সভায় আলোচনা হবে। এটি একটি হট টপিক।

আগামী ২৭ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য ২০তম ‘ডি-৮ কাউন্সিল অব মিনিস্টার্স’ সভা উপলক্ষে রোববার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মিশর ও ইন্দোনেশিয়ার মন্ত্রী, মালয়েশিয়ার ডেপুটি সেক্রেটারি জেনারেল, নাইজেরিয়ার প্রতিমন্ত্রী, তুরস্কের ডেপুটি মন্ত্রী, পাকিস্তানের প্রতিমন্ত্রী, ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ সভায় যোগ দেবেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষিতে সভায় খাদ্য নিরাপত্তা নিয়ে ব্যাপক আলোচনা হতে পারে।

ডি-৮ সদস্য মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় আকাশ পথে যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। তাছাড়া সদস্য দেশগুলো পর্যটনে খুব ভালো। তাদের কাছে আমাদের শেখার আছে।

আজারবাইজান ডি-৮ সদস্য হতে আবেদন করেছে। এই সভায় তা নির্ধারণ হবে বলে জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ