শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস  ‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহত ২ ফিলিস্তিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দখলকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহত হয়েছে ২ ফিলিস্তিনি। রোববার (২৪ জুলাই) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয় এ তথ্য।

আলজাজিরার খবর বলছে, রাতভর অভিযান চালানোর সময় ইসরায়েলি সেনাদের হাতে নিহত হন দুই যুবক। তাদের একজন বুকে এবং অপরজন মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এসময় আহত হয়েছেন আরও ৬ জন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

তবে ইসরায়েলের দাবি, পশ্চিম তীরে জরুরি অভিযান চালিয়েছে সেনারা। সেসময় দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। তবে হতাহতের বিষয়ে কোনো তথ্য জানায়নি তারা।

গেল মার্চ মাস থেকে এখনও পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ গেছে ৫২ ফিলিস্তিনির।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ