শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস  ‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি

বাংলা‌দে‌শের পতাকাযুক্ত ছ‌বিটি স‌রি‌য়ে নি‌ল পা‌কিস্তান হাইক‌মিশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে ঢাকার পাকিস্তান হাইকমিশন ফেসবুকে যে ছবি প্রকাশ করেছিল, নানা বিত‌র্কের পর সেটি স‌রি‌য়ে নেওয়া হয়েছে।

আজ রোববার (২৪ জুলাই) বেলা ১১টা ৫০ মি‌নি‌টে বাংলাদেশ ও পাকিস্তানের একীভূত পতাকা স‌রি‌য়ে নেয় পা‌কিস্তা‌ন হাইকমিশন।

ঢাকার পাকিস্তান হাইকমিশন বৃহস্পতিবার (২১ জুলাই) তাদের অফিসিয়াল ফেসবুক পেজের কভার ফটো হিসেবে আপলোড করে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা। সেখানে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা একীভূত করে প্রকাশ করা হয়।

আরও পড়ুন: বাংলাদেশের পতাকা ‘বিকৃতি’ : পাকিস্তানের বিরুদ্ধে সমালোচনা

এটি প্রকাশ করার পর নানা মহলে তীব্র সমালোচনা শুরু হয়, বি‌শেষ ক‌রে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নি‌য়ে এরইম‌ধ্যে আপত্তি তুলেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে শ‌নিবার (২৩ জুলাই) বিকেল ৫টার ম‌ধ্যে বাংলা‌দে‌শের পতাকাযুক্ত ছবি স‌রি‌য়ে নি‌তে নি‌র্দেশনা দেওয়া। ঢাকার নি‌র্দেশনার প্রায় ১৯ ঘণ্টার কাছাকা‌ছি সম‌য়ে ছবিটি স‌রি‌য়ে নেয় পা‌কিস্তান হাইক‌মিশন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ