শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান

ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাহীন দলের নিবন্ধন বাতিল চায় জমিয়তে ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাহীন রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল চায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। একইসঙ্গে দলটি জনসমর্থনহীন রাজনৈতিক দলের নিবন্ধনও বাতিল চেয়েছে।

আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে দলটি এ প্রস্তাব দেয়। দলের মহাসচিব মঞ্জরুল ইসলাম আফেন্দীর নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেনয়। এর আগে সংলাপে অংশ নিয়ে জাসদ-ইনু ও ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের দাবি জানানো হয়েছিল। এবার পাল্টা দাবি উঠল জমিয়তে উলামায়ের পক্ষ থেকে।

দলটি তার প্রস্তাবে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার; সব দলের সমান সুযোগ নিশ্চিতকরণ; প্রতীক বরাদ্দ থেকে নির্বাচন পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েন; ইভিএমের পরিবর্তে ব্যালটেই ভোট গ্রহণ; প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে ভোটগণনা ও ফলাফল ঘোষণা; নির্বাচনকালীন সময়ে স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাচন কমিশনের অধীনে রাখা।

স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর জমা দেওয়ার বিধান বাতিল; কেন্দ্র দখল, জাল ভোট প্রদান এবং ভোটারকে ভোটকেন্দ্রে আসতে বাধা দেওয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ; জনমনে বিতর্ক ও প্রশ্ন সৃষ্টিকারী বক্তব্য দেওয়ায় ইসিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন; প্রবাসীদের ভোটদান প্রক্রিয়ার আওতায় আনা এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাহীন ও জনসমর্থনহীন রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করার দাবি করেছে।

নিবন্ধন বাতিলের প্রস্তাবে তারা বলেছ, বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। সঙ্গত কারণে এ দেশে ইসলামী রাজনীতির চর্চা থাকাটা খুব স্বাভাবিক। সুতরাং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাহীন ও জনসমর্থনহীন রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের আবেদন জানাচ্ছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ