বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

'নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে শ্রমিকরা দিশেহারা'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সেক্রেটারী জেনারেল হাফেজ মাওলানা মুহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে জনজীবন বিপর্যস্ত। মেহনতি মানুষ বিশেষ করে শ্রমিক জনতা দিশেহারা।

মঙ্গলবার বিকেলে বাগেরহাট শহরস্থ আইএবি মিলনায়তে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা আয়োজিত জেলা, উপজেলা দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সিন্ডিকেটগুলো ভেঙ্গে বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। যারা সিন্ডিকেটের সাথে জড়িত তারা সকলেই সরকারী দলের সাথে সম্পৃক্ত।

তিনি আরও বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন না থাকায় শ্রমিকরা লাঞ্চিত-বঞ্চিত ও অবহেলিত। বিভিন্ন মিল-কারখানায় সামান্য অজুহাতে শ্রমিকরা হয়রানি ও নির্যাতনের শিকার হয়। তিনি শ্রমিক নির্যাতন ও হয়রানির বন্ধের দাবি জানান।

সংগঠনের জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং মুফতী নুরুজ্জামান বাগেরহাটির পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ডা. আল-আমীন এহসান, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা এইচ এম সাইফুল ইসলাম।

বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাগেরহাট জেলা সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, বামুক জেলা সাধারণ সম্পাদক মাওলানা নাছরুল্লাহ, মাওলানা শাহজালাল সিরাজী, মাওলানা আব্দুল আজিজ, বিএম মাহবুবুর প্রমুখ। কর্মশালায় জেলা ও থানা নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ