বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’

ব্যাংকগুলোকে বিদ্যুৎ ও জ্বালানি খরচ কমানোর নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী বছরের জুন পর্যন্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় কমাতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার (২৬ জুলাই) এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে চলমান বছরের অবশিষ্ট ৬ মাস (জুলাই-ডিসেম্বর) এবং ২০২৩ সালের প্রথম ৬ মাস (জানুয়ারি-জুন) সময়ে ব্যাংকসমূহের ব্যয় সাশ্রয় এবং বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, এখন থেকে ব্যয় সাশ্রয় এবং বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে হবে। জ্বালানি (পেট্রোল, ডিজেল, গ্যাস ইত্যাদি), অয়েল ও লুব্রিকেন্টের বরাদ্দ করা অর্থ হতে ব্যয় ন্যূনতম ২০ শতাংশ সাশ্রয় করতে হবে। এ লক্ষ্যে চলতি বছরের অবশিষ্ট ৬ মাসে ১০ শতাংশ এবং ২০২৩ সালের প্রথম ৬ মাসে ১০ শতাংশ হ্রাস করতে হবে।

বিদ্যুৎ খাতে বরাদ্দ করা অর্থের ২৫ শতাংশ সাশ্রয় করতে হবে। এ লক্ষ্যে চলতি বছরের অবশিষ্ট ৬ মাসে এবং ২০২৩ সালের প্রথম ৬ মাসে আনুপাতিক হারে ব্যয় হ্রাস করতে হবে। সাশ্রয়কৃত অর্থ অন্য কোনো খাতে বরাদ্দ বা ব্যয় করা যাবে না।

নির্দেশনা অনুসারে ব্যয় হ্রাস সংক্রান্ত তথ্য ও দলিলাদি ব্যাংকের প্রধান কার্যালয়ে সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যাংক পরিদর্শনকালে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শকদের চাহিদার প্রেক্ষিতে তা সরবরাহ করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ