শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

নেক কাজের আগ্রহ হলো আল্লাহর পক্ষ থেকে আগত মেহমান: মাসিহুল্লাহ খাঁন রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনুবাদ: নোমান আব্দুল্লাহ

শায়খুল ইসলাম মুফতি তাকি উসমানি তার শায়খ মাসিহুল্লাহ খাঁন রাহ. এর ব্যাপারে বলেন যে, শায়খ বলতেন, হৃদয়ে যখন কোনো নেক কাজ করার আগ্রহ তৈরি হয়, তা মুলত আল্লাহ তায়ালার পক্ষ থেকে আগত মেহমান।

এখন যদি ব্যক্তি তার যত্ন নেয়, তা এভাবে - যে নেক কাজের আগ্রহ তৈরি হয়েছে তার উপর আমল করবে ; তাহলে এ মেহমান আবারো আসবে।

আজ এক নেক কাজের প্রতি আগ্রহ তৈরি হয়েছে, কাল আরেক নেক কাজের প্রতি আগ্রহ তৈরি করে দিবে। এভাবে নেক কাজের সংখ্যা দিনদিন বাড়তেই থাকবে। এখন যদি কেউ সেই নেক কাজের যত্ন না করে, বরং তার অবহেলা করে, অর্থাৎ যে নেক কাজের আগ্রহ তৈরি হয়েছিল তা না করে ; তাহলে পুনরায় এ মেহমান আসা ছেড়ে দিবে। তখন নেক কাজের আগ্রহ আর হৃদয়ে সৃষ্টি হবেনা।

কোরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেন, "খারাপ কাজের কারণে তাদের হৃদয়ে মরিচা পড়ে গিয়েছে। ফলে তাদের হৃদয়ে নেক কাজ খেয়ালও সৃষ্টি হয়না।" এজন্য ছোট ছোট নেক কাজ ছেড়ে না দেওয়া। কারণ এগুলো বড় নেক কাজের নিকট পৌঁছিয়ে দেয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ