বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’

ফের বাড়ল স্বর্ণের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানায়। বুধবার থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭৮ হাজার ৫৩০ টাকা, যা আগে ৭৭ হাজার ২১৬ টাকায় বিক্রি হয়েছে। এই মানের স্বর্ণের দাম ভরিতে বাড়ল এক হাজার ৩১৪ টাকা।

বাজুস জানায়, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন ৭৪ হাজার ৯৭৩ টাকা, যা আগে ছিল ৭৩ হাজার ৭১৬ টাকা। ভরিতে এই মানের স্বর্ণের দাম বাড়ছে এক হাজার ২৫৭ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৬৪ হাজার ২৪৬ টাকা, যা আগে ছিল ৬৩ হাজার ২১৮ টাকা। এ মানের স্বর্ণের দাম ভরিতে বেড়েছে এক হাজার ২৮ টাকা।

এর আগে দেশের বাজারে ১৭ জুলাই স্বর্ণের দাম কমে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ