মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

অবশেষে কাতারে স্বস্তির বৃষ্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ
কাতার প্রতিনিধি

অবশেষে অপেক্ষার অবসান। তীব্র তাপদাহের পর কাতারে স্বস্তির বৃষ্টি নেমেছে।  প্রচণ্ড গরমের পর বৃষ্টিতে স্বস্তির নিশ্বাস ফেলেছে স্থানীয় মানুষ। অপেক্ষার বৃষ্টি জুড়িয়ে দিয়েছে কাতারবাসীর প্রাণ।

আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল থেকেই বিদ্যুৎ চমকাচ্ছিল কাতারের আকাশে। এর আগে আবহাওয়া অধিদফতরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল।

স্থানীয় এক প্রবাসী আওয়ার ইসলামকে বলেন, কাতারে সাধারণত শীতকালেই বৃষ্টি হয়। কিন্তু আজ গরমের মধ্যেও বৃষ্টি হল। এই বৃষ্টি শ্রমিকদের জন্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে। এখানে কয়েক দিন আগেও তাপমাত্রা ৪৫ থেকে ৪৮ ডিগ্রি ছিল। গরমে শ্রমিকরা যখন কষ্ট পাচ্ছিল তখন এই বৃষ্টি যেন আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে এসেছে। আশা করা হচ্ছে এই বৃষ্টির কারণে তাপমাত্রা কিছু দিন কম থাকবে।

জানা যায়, বৃষ্টিতে অনেক রাস্তায় পানি জমে গেছে। সরকারি কর্তৃপক্ষের গাড়ি এসে সেই পানি দ্রুত সরিয়ে নেয়ার ব্যবস্থা করে। পানি জমা রাস্তাগুলো অবশ্য বেশ পুরোনো। নতুন রাস্তা তৈরির সময় কাতার কর্তৃপক্ষ পয়ঃনিষ্কাষণের আধুনিক ব্যবস্থা রেখেই তৈরি করে থাকে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ