মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। গত পাঁচ মাস ধরে চলছে এই যুদ্ধ। স্বজন হারানোর হাহাকার, ধ্বংসস্তূপ আর পোড়া বারুদের গন্ধে বিপর্যস্ত জনজীবন।

এমন পরিস্থিতিতে ইউক্রেনের রাজধানী কিয়েভে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ওই শহরের গভর্নর ওলেকসি কুলেবা জানিয়েছেন, রুশ ক্ষেপণাস্ত্র সেখানকার বহু অবকাঠামোতে আঘাত হেনেছে। খবর আল জাজিরার।

টেলিগ্রামের এক পোস্টে ওলেকসি কুলেবা লিখেছেন, আজ সকালে (বৃহস্পতিবার) ভিশগরোদ জেলায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে শত্রুরা (রুশ বাহিনী)।

তবে এসব হামলায় হতাহতের বিষয়টি এখনও পরিস্কার নয়। ঘটনাস্থলে সব ধরনের জরুরি সেবা কর্মীরা কাজ করছেন বলে জানানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ